সাবেক মার্কিন ফার্স্ট লেডি বেটি ফোর্ডের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বেটি ফোর্ড (৯৩) আর নেই। গত শুক্রবার সন্ধ্যায় তিনি ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের স্ত্রী।বেটি ফোর্ড ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি স্বাস্থ্যকেন্দ্রে মাদক ও অ্যালকোহলসেবীদের চিকিৎসায় সহায়তা দেওয়ার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। স্তন ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে তিনি ব্যাপক প্রচারণা চালিয়েছেন। আর নারী অধিকারের বিষয়েও তিনি ছিলেন খুবই স্পষ্টবাদী।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘বেটি সুদীর্ঘ কর্মময় জীবনে তাঁর সাহস ও সমবেদনা প্রকাশের জন্য সম্মানিত হয়েছেন। আমাদের জাতির ফার্স্ট লেডি হিসেবে তিনি নারীদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে জোরালো কাজ করেছেন।’১৯৪৮ সালে জেরাল্ড ফোর্ডকে বিয়ে করেন বেটি। এর দুই সপ্তাহ পর জেরাল্ড মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। ১৯৭৪ সালে ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগ করলে জেরাল্ড ফোর্ড মার্কিন প্রেসিডেন্ট হন। ১৯৭৭ সালে তিনি পদত্যাগ করেন। এএফপি।