প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোনকে দল থেকে সাময়িক বরখাস্ত করেছে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি। গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, অ্যাডলফ হিটলার একসময় ইহুদিবাদ সমর্থন করতেন—এমন মন্তব্য করে লিভিংস্টোন দলে বিভেদ সৃষ্টি করছেন। এ জন্যই তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লিভিংস্টোন বলেছিলেন, পাগল হয়ে যাওয়ার আগে হিটলার ইহুদিবাদকে সমর্থন করতেন। আর তাঁর পাগলামির ইতি ঘটে ৬০ লাখ ইহুদিকে হত্যার পর। এর আগে ২০১৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষী মন্তব্য করায় গত বুধবার দল থেকে সাময়িক বরখাস্ত করা হয় লেবার পার্টির সাংসদ নাজ শাহকে।
এএফপি