সাবেক সম্পাদক কুলসনকে ১৮ মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ফোনে আড়ি পাতা কেলেঙ্কারিতে যুক্ত থাকার দায়ে নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের যোগাযোগবিষয়ক পরিচালক ৪৬ বছর বয়স্ক অ্যান্ডি কুলসনের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। গত সপ্তাহে এ অভিযোগ প্রমাণিত হয়। একই অভিযোগে নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক প্রধান প্রতিবেদক নেভিল থার্লবেককে (৫২) ছয় মাস, সাবেক বার্তা সম্পাদক গ্রেগ মিসকিকে (৬৪) ছয় মাস, সাবেক প্রতিবেদক জেমস ওয়েদারআপকে চার মাস এবং বেসরকারি গোয়েন্দা গ্লেন মুলকেয়ারকে চার মাস কারাদণ্ড দেওয়া হয়। তবে শেষোক্ত দু্জনের শাস্তি মুলতবি করা হয়েছে।
অপর দিকে গত সপ্তাহেই নিউজ ইন্টারন্যাশালের (নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এ মিডিয়ার অন্তর্ভুক্ত) সাবেক প্রধান রেবেকা ব্রুকসহ অভিযোগে নাম থাকা পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
অ্যান্ডি কুলসনকে যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, সঠিক শাস্তি নিশ্চিত হয়েছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।