সাবেক সোভিয়েত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ লক্ষ্যে দেশগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছে মস্কো।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা যায় না—এমন এক সময়ে সংকট মোকাবিলার একমাত্র পথ হলো অর্থনৈতিক ঐক্য প্রতিষ্ঠা।’ তিনি বলেন, এ কারণেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর লক্ষ্য হলো পারস্পরিক ভুল-বোঝাবুঝি দূর করা।মস্কোর এই পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট পুতিন আলাদা করে বেলারুশ ও আর্মেনিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। এরপর কাজাখস্তানের নেতার সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁর।এর আগে প্রেসিডেন্ট পুতিন বলেন, বিংশ শতাব্দীর অন্যতম বিপর্যয় ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া।সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অভিযোগ করেন, রাশিয়া ওই অঞ্চলে সোভিয়েত শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র গঠিত হয়। এএফপি।