সামরিক উত্তেজনা হ্রাসে বাইডেনের জাপান সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ নিয়ে ছড়িয়ে পড়া সামরিক উত্তেজনা হ্রাস ও মিত্র জাপানকে সমর্থন দিতে গতকাল সোমবার থেকে পূর্ব এশিয়া সফর শুরু করার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের। গতকাল রাতে বাইডেন জাপানের রাজধানী টোকিও পৌঁছার কথা।
এদিকে তাইওয়ান গতকাল জানিয়েছে, তার সামরিক বিমান চীনের ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ দিয়ে অন্তত ৩০ বার যাতায়াত করেছে।
চীন গত ২৩ নভেম্বর পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকা নিয়ে ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দিলে ওই অঞ্চলে উত্তেজনা শুরু হয়।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত রোববার বলেন, চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চলের বিষয়ে যুক্তরাষ্ট্র ও জাপান সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন জাপান সফরে এলে বিষয়টি চূড়ান্ত করা হবে।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ইয়েন মিং গতকাল পার্লামেন্টে বলেন, গত সপ্তাহে তাইওয়ানের সামরিক বিমান অন্তত ৩০ বার চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল দিয়ে যাতায়াত করেছে। রয়টার্স ও এএফপি।