সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের মদদ আছে বলে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
গত মঙ্গলবার কারজাই সরকারের পরিচয় প্রকাশে অনিচ্ছুক কিছুসংখ্যক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। কারজাই মনে করেন, তাঁর সরকারকে দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। তবে তিনি এ-ও বলেছেন, এ সন্দেহের পেছনে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামিদ কারজাইয়ের সম্পর্কের টানাপোড়েন চলছে। এএফপি।