সাম্প্রদায়িক শক্তিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ে’ ইন্ধনদাতা কোনো সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী৷ খবর জি নিউজের৷
তামিলনাড়ুর রামানাথাপুরমে গতকাল বুধবার এক জনসভায় রাহুল বলেন, ‘দরিদ্র জনগণের বন্ধু ও ধর্মনিরপেক্ষ সরকার’ ক্ষমতায় আনা নিশ্চিত করতে হবে৷ কংগ্রেস এককভাবে নির্বাচন করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, কর্মীরা কংগ্রেসের ব্যানারে নির্বাচন করছেন৷ তাই তাঁদের আপস করতে হবে না৷
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রাহুল বলেন, তিনি গুজরাটের উন্নয়নকে আদর্শ বলে মনে করেন৷ তাঁর তামিলনাড়ুতে গিয়ে সেখানকার উন্নয়ন দেখা উচিত৷ এই রাজ্য শুধু ভারত নয়, বিশ্বকে দেখিয়ে দিয়েছে, তামিল জনগণ কী করতে পারে৷