প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের আহ্বান জানানোর পর ব্রিটিশ চেম্বার অব কমার্সের (বিসিসি) মহাপরিচালক জন লংওয়ার্থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকার খবরে গতকাল শনিবার বলা হয়, লংওয়ার্থ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য ২৮ সদস্যের ইইউ জোট ছেড়ে গেলেই তা দেশটির জন্য বেশি ভালো হবে। কিন্তু বিসিসির বেশির ভাগ সদস্যের মত এর ঠিক বিপরীত। খবরে আরও বলা হয়, শুক্রবার এক জরুরি বোর্ডসভার পর ইইউতে থাকা না-থাকা বিষয়ে নিরপেক্ষতার প্রাতিষ্ঠানিক নীতি লঙ্ঘনের দায়ে জন লংওয়ার্থকে বরখাস্ত করা হয়।
রয়টার্স