সাময়িক মুক্তি পেলেন নাশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলার বিচারকাজ গত বুধবার চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। ফলে সাময়িকভাবে মুক্তি পেয়েছেন তিনি।আগামী সেপ্টেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের আগ পর্যন্ত এ মামলার বিচারকাজ স্থগিত রাখতে আদালতের কাছে আবেদন করেছিলেন নাশিদের আইনজীবী। সরকারের প্রধান আইন কর্মকর্তা এই আবেদনের বিরোধিতা না করায় মামলার কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত।নাশিদের মুক্তি পাওয়া প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের তথ্যসচিব মাসুদ ইমাদ বলেন, ‘তিনি এখন মুক্ত। আদালতের জারি করা সমন অমান্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা শুরু থেকেই তাঁর অধিকারের বিষয়ে সচেতন ছিলাম। তবে আমরা বিচারিক প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ করতে পারি না। আদালতই তাঁর বিরুদ্ধে মামলার শুনানি চার সপ্তাহ স্থগিত করেছেন।’ টাইমস অব ইন্ডিয়া।