সাময়িকী প্রকাশের পরিকল্পনা রাহুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী দলের যুব শাখা যুব কংগ্রেসের জন্য একটি সাময়িকী প্রকাশের পরিকল্পনা করছেন।যুব ভারত শিরোনামে মাসিক ই-নিউজলেটারটিই মাসিক সাময়িকী হিসেবে বের করা হবে। এতে রাজনৈতিক খবর, সামাজিক নানা বিষয়, খেলাধুলা ও সমসাময়িক ঘটনাবলি প্রকাশ করা হবে। তবে সাময়িকীটি কংগ্রেসের মুখপত্র সন্দেশ-এর মতো হবে না। সন্দেশ-এর বিরুদ্ধে কংগ্রেসের পক্ষে তোষামোদি প্রতিবেদন প্রকাশের অভিযোগ রয়েছে।যুব ভারত হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকাশ করা হবে। ২০০৯ সালে যুব শাখার জন্য একটি সাময়িকী প্রকাশ করার ধারণা পছন্দ হয় রাহুলের। তখন ইয়ং মার্চ নামে একটি সাময়িকী প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। এর একটি খসড়া কপি প্রকাশ করে রাহুল ও তাঁর মা কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়। কপি দেখে রাহুলের মনে হয়েছে, এটি সন্দেশ-এর মতোই আরেকটি সাময়িকী হতে যাচ্ছে। কংগ্রেস সূত্র জানায়, এ কারণে সাময়িকীটি প্রকাশে পুরোপুরি বিরোধিতা করেন রাহুল।কংগ্রেস সূত্র জানায়, রাহুল দলের আদর্শ সম্পর্কে এবং নতুন সাময়িকীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মদ বা সিগারেটের বিজ্ঞাপন ছাপানো হবে না। আইবিএন।