সারকোজি ও কারলা ব্রুনির বিয়ে ভাঙনের মুখে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি-কারলা ব্রুনি দম্পতির বিয়েটা বুঝি আর টিকছে না। বিয়ের দুই বছর যেতে না যেতেই গুঞ্জন উঠেছে, সারকোজি তাঁর এক নারী মন্ত্রী এবং ব্রুনি দেশের এক সংগীতশিল্পীর প্রেমে মজেছেন। ফলে ব্রুনি-সারকোজি সম্পর্কের ইতি ঘটতে চলেছে শিগগিরই। সংবাদমাধ্যমগুলো বলেছে, আসলে এই দম্পতি পরস্পরের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের ওই গোপন প্রণয়নের কথা প্রথম প্রকাশ করে মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার।গণমাধ্যমের খবরে বলা হয়, ফার্স্টলেডি কারলা ব্রুনি (৪৩) এখন প্রেম করছেন ফ্রান্সের সুদর্শন পপতারকা বেঞ্জামিন বিওলের (৩৭) সঙ্গে। বেঞ্জামিন দেশের সাম্প্রতিক একটি বড় সংগীত পুরস্কার জিতেছেন। এ অবস্থায় ৫৫ বছর বয়সী সারকোজি এখন সান্ত্বনা খুঁজছেন তাঁরই জুনিয়র প্রতিবেশমন্ত্রী চেন্টেল জুয়ান্নুর (৪০) কাছে। জুয়ান্নু একাধারে দেশের কারাতে চ্যাম্পিয়নও।টুইটারে সারকোজি ও ব্রুনির প্রেমের গুঞ্জন পাখা মেললেও এটা এখন ইন্টারনেটের সব ব্লগ (দিনপঞ্জি) এবং ওয়েবসাইটেও ছড়িয়ে পড়েছে। এসব সাইটে বলা হচ্ছে, সারকোজি-ব্রুনির বিয়ে ভেঙে যাওয়া এখন সময়ের ব্যাপার। এমনকি দেশের প্রখ্যাত একটি সাময়িকীর ওয়েবসাইটে বলা হয়, এ মুহূর্তের এই গুঞ্জন এ বছরের বড় সংবাদের জন্ম দিতে পারে। পিটিআই ও টেলিগ্রাফ অনলাইন।