সারকোজি-ওলাঁদের প্রচারণায় ছায়া ফেলছে নানা কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে থাকা বামপন্থী প্রার্থী ফ্রাঁসোয়া ওলাঁদ এবং ডানপন্থী প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজির প্রচারণায় ছায়া ফেলছে নানা কেলেঙ্কারি। একাধিক জনমত জরিপে দেখা গেছে, ওলাঁদ এখনো এগিয়ে রয়েছেন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান স্ত্রস-কানের সঙ্গে তাঁর দলের ঘনিষ্ঠতা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।গত শনিবার জন্মদিন উদ্যাপন উপলক্ষে সোশ্যালিস্ট পার্টির সাংসদ জুলিয়েন দ্রেই ওলাঁদের নির্বাচনী পরিচালক পিয়েরে মোকোভিচি, যোগাযোগবিষয়ক পরিচালক ম্যানুয়েল ভলস এবং সাবেক সঙ্গী সেগোলেন রয়্যালকে আমন্ত্রণ জানান। ডিসকো বারে আয়োজিত ওই পার্টিতে স্ত্রস-কানকেও আমন্ত্রণ জানান জুলিয়েন।আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্ত্রস-কানও রয়েছেন—এমন খবর পেয়ে ভয়ানক রেগে যান রয়্যাল। একপর্যায়ে জুলিয়েনের সঙ্গে দেখা না করেই চলে যান তিনি। রয়্যালের গর্ভে ওলাঁদের চারটি সন্তান রয়েছে। রয়্যাল ক্ষুব্ধ হওয়ার খবরে ওলাঁদ বিব্রতবোধ করেন। পরে যদিও টেলিভিশন সাক্ষাৎকারে ওলাঁদ বলেন, রাজনীতিতে তাঁর (স্ত্রস-কান) আর কোনো ভূমিকা নেই। অতএব কোনো ধরনের প্রচারণায় তাঁর অংশগ্রহণের প্রয়োজন নেই। যাতে মনে হতে পারে তিনি আবার রাজনীতিতে ফিরে আসছেন। সোশ্যালিস্ট পার্টি থেকে এবার স্ত্রস-কানেরই প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু গত বছর নিউইয়র্কে যৌন কেলেঙ্কারির ঘটনায় এই দৌড় থেকে ছিটকে পড়েন তিনি। এলএইচ-২ প্রতিষ্ঠানের এক জনমত জরিপে বলা হয়েছে, আগামী ৬ মে দ্বিতীয় দফা ভোটে ওলাঁদ ৫৪ শতাংশ এবং সারকোজি ৪৭ শতাংশ ভোট পাবেন। এএফপি।