সারকোজিকে জিজ্ঞাসাবাদ করা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে গোপনীয়তা লঙ্ঘনসংক্রান্ত দুর্নীতির একটি মামলায় (করাচি মামলা) জিজ্ঞাসাবাদ করা হবে। ফ্রান্সের তিন বিচারক ওই জিজ্ঞাসাবাদের ব্যাপারে গতকাল বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন।সারকোজি প্রেসিডেন্ট থাকাকালে ২০১১ সালের সেপ্টেম্বরে করাচি মামলার ব্যাপারে একটি বিবৃতি দেন। এতে গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছিল কি না তদন্ত করে দেখা হবে। ২০০২ সালে পাকিস্তানের করাচি নগরে বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ জন ফরাসি প্রকৌশলী নিহত হন। সারকোজির বিবৃতিটি ছিল ওই বিস্ফোরণের ওপর। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে আভিযোগ করা হয়, তদন্তাধীন একটি বিষয়ে বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট সারকোজি গোপনীয়তা লঙ্ঘন করেছেন। এএফপি ও বিবিসি।