সারতের রাস্তায় প্রচণ্ড লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনি ওয়ালিদ শহর দখল করার একদিন পর গতকাল মঙ্গলবার লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজ শহর সারতের রাস্তায় রাস্তায় গতকাল মঙ্গলবার তাঁর অনুগত সেনা ও এনটিসির যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল অঘোষিত এক দিনের সফরে লিবিয়া গেছেন।গতকাল সকাল থেকে সারতের বিভিন্ন রাস্তায় গাদ্দাফির অনুগত সেনা ও ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। দুই পক্ষই রকেট ও মর্টারের গোলা ছোড়ে।প্রথম দফায় ৪০ মিনিটের মধ্যে এনটিসির দুই যোদ্ধা নিহত ও বহু আহত হয়। আহতদের অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল লিবিয়ার রাজধানী ত্রিপোলি পৌঁছান। যুদ্ধোত্তর লিবিয়ার প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারই তাঁর এ সফরের লক্ষ্য বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে তিনি সেখানে যান। এনটিসির নেতা, সুশীল সমাজের কর্মী ও ত্রিপোলিতে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা করার কথা রয়েছে। রয়টার্স, এএফপি।