প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা কেলেঙ্কারির মামলা তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকেই দিলেন সুপ্রিম কোর্ট৷ গতকাল শুক্রবার সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন৷
সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি সি নাগাপ্পানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সারদাকাণ্ড সিবিআইয়ের দ্বারা তদন্তের নির্দেশ দেন৷ নির্দেশে বলা হয়, সারদা-সংক্রান্ত অন্যান্য মামলাও তদন্ত করবে সিবিআই৷
পশ্চিমবঙ্গ সরকার এই মামলা সিবিআইয়ের পরিবর্তে রাজ্য সরকারের পুলিশ দিয়ে তদন্ত করানোর জন্য বারবার দাবি করে আসছিল। এই লক্ষ্যে রাজ্য সরকার বিশেষ তদন্ত দল গঠন করে তদন্তও শুরু করে৷