সারদা কেলেঙ্কারিতে মিঠুনকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারির ঘটনায় মিঠুন চক্রবর্তীকে তদন্ত কমিটির সামনে ডাকার সিদ্ধান্ত নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া রাজ্যসভার এই সাংসদকে সারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ করা হবে৷
রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা ইডির শীর্ষ কর্মকর্তারা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের বিষয়টি গত শুক্রবার নিশ্চিত করেছেন৷ ২০১৩ সালের এপ্রিলে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) কাছে সারদা গ্রুপের কর্ণধার সুদীপ্ত সেন একটি চিঠি লেখেন৷ ওই চিঠির সূত্র ধরে তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইডি৷ সূত্র জানায়, সারদা একটি ব্যাংক হিসাবের মাধ্যমে মিঠুনকে দুই কোটি রুপি দিয়েছে৷ ইন্ডিয়া এক্সপ্রেস৷