সারদার কেলেঙ্কারি নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গের বিধানসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা গোষ্ঠীর অর্থ কেলেঙ্কারি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশন আজ মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে। বামপন্থী বিধায়কেরা অধিবেশনে সারদা কেলেঙ্কারি নিয়ে মুলতবি প্রস্তাব আনেন। তবে বিধানসভার স্পিকার তা অগ্রাহ্য করে দেন।

বাম বিধায়কদের দাবি, সাবেক তৃণমূল সাংসদ কুনাল ঘোষ সারদা কেলেঙ্কারিতে জড়িত যে ১২ ব্যক্তির নাম ফেসবুকে উল্লেখ করেছেন, তাঁদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সারদার অর্থ কেলেঙ্কারির ঘটনা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দিয়ে তদন্তের দাবি জানান। এসব দাবিসংবলিত মুলতবি প্রস্তাব স্পিকার খারিজ করে দিলে বাম দলের বিধায়কেরা বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন। পরে তাঁরা সেখান থেকে ওয়াক আউট করেন।

এর আগে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপিসহ সব বিরোধী দলই সারদা কাণ্ড সিবিআই দিয়ে তদন্তের দাবি জানান।