সারদার ১০ হাজার কোটি রুপি পাচার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বেসরকারি অর্থলগ্নি প্রতিষ্ঠান সারদা গোষ্ঠী ইতিমধ্যে অন্তত ১০ হাজার কোটি রুপি বিদেশে পাচার করেছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এতে বলা হয়, ভুয়া ব্যবসা এবং হুন্ডির মাধ্যমে এই অর্থ বিদেশে পাচার করা হয়। এই অর্থ মূলত দুবাই, মরিশাস, মালদ্বীপ ও অস্ট্রেলিয়ায় পাচার করা হয়। পুলিশ সূত্র জানায়, সারদা গ্রুপের ঘটনা তদন্তের জন্য পুলিশ ইন্টারপোলের সাহায্য নিতে পারে। ইতিমধ্যে এ ঘটনা সিবিআইয়ের মাধ্যমে তদন্তের দাবি উঠেছে। তবে পশ্চিমবঙ্গ সরকার সিবিআই দিয়ে এই তদন্ত করাতে চাইছে না। কারণ, সিবিআই তদন্ত করলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেক অজানা তথ্য বেরিয়ে আসতে পারে।