সালেহকে জাতিসংঘের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে তাঁকেসহ কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত শুক্রবার নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ-সমর্থিত ইয়েমেনের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া ও সংলাপে দেশটির সাবেক প্রেসিডেন্ট সালেহ ও তাঁর সহকারী আলী সালিম আল-বেইদের হস্তক্ষেপ করা উচিত নয়। একই সঙ্গে বিদেশ থেকে ইয়েমেনে অর্থ ও অস্ত্র আনা হচ্ছে—গণমাধ্যমের এ ধরনের খবরের বিষয়ে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের দূত মার্ক লিয়াল গ্র্যান্ট বলেছেন, ইয়েমেনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ ধরনের হস্তক্ষেপ বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, ‘ইয়েমেনের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। কাজেই এ প্রক্রিয়াকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা সহ্য করা হবে না।’ বিবিসি।