সাস্কাচুয়ান প্রিমিয়ারের সঙ্গে কানাডায় বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাস্কাচুয়ানের প্রিমিয়ার ব্রাড ওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। স্থানীয় সময় গত সোমবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাতের পর বাংলাদেশ হাইকমিশনারকে সাস্কাচুয়ান প্রিমিয়ার তাঁর ফেসবুকের ভেরিফায়েড পেজের মাধ্যমে ধন্যবাদ জানান।
ব্রাড ওয়াল জানান, সাস্কাচুয়ান ২০১৬ সালে বাংলাদেশে যে পণ্য রপ্তানি করেছে, তার পরিমাণ ৪৪ কোটি ১০ লাখ ডলার। এই রপ্তানির শীর্ষে আছে ডাল, গম, মটরশুঁটি, পটাশ, ক্যানোলা ইত্যাদি। সাস্কাচুয়ানের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের জন্য পুনরায় ধন্যবাদ জানান ব্রাড ওয়াল।