সাহস আর্মস্ট্রংকে নক্ষত্রের ওপরে নিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দ্রবিজয়ী প্রথম মানুষ নিল আর্মস্ট্রংয়ের স্মরণে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে সর্বজনীন ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় শত শত মানুষের সঙ্গে অ্যাপোলো-১১-এর অভিযানে অংশ নেওয়া আর্মস্ট্রংয়ের দুই সহযোগী নভোচারী বাজ অলড্রিন ও মাইকেল কলিন্সও যোগ দেন।হূদ্যন্ত্রে অস্ত্রোপচার-পরবর্তী জটিলতায় গত মাসে মারা যান আর্মস্ট্রং। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।স্মরণসভায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশাসক ও সাবেক নভোচারী চার্লস বোল্ডেন বলেন, বিনয় ও সাহস আর্মস্ট্রংকে নক্ষত্রের ওপরে নিয়ে গেছে।স্মরণসভায় যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী জন স্নো বলেন, ‘আর্মস্ট্রং আরেকবার এই মর্ত্যের সীমানা পেরিয়ে গেছেন। কিন্তু রেখে গেছেন অসংখ্য উত্তরাধিকার।’ বিবিসি।