সাহসিকতার জন্য পুরস্কার পেল মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারী শিক্ষা আন্দো-লনের কর্মী তালেবানের হামলার শিকার কিশোরী মালালা ইউসুফজাই অসীম সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছে। পাকিস্তানের সোয়াত উপত্যকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নারী শিক্ষার জন্য কাজ করায় তাকে ওয়ার্ল্ড পিস অ্যান্ড প্রসপারিটি ফাউন্ডেশন এই পুরস্কার দেয়।গত সোমবার রাতে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের একটি কক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্স আলী খান ওই পুরস্কার তুলে দেন। মালালার পক্ষে যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার জুলফিকার গারদেজি ওই পুরস্কার গ্রহণ করেন।পুরস্কার নেওয়ার পর জুলফিকার গারদেজি বলেন, ‘মালালা ও তার পরিবারের এই পুরস্কারটা নেওয়া উচিত ছিল। তবে এটা আমি তাদের কাছে পৌঁছে দেব।’গত ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে আহত হয় মালালা। ১৫ অক্টোবর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মালালা সেরে উঠছে। মালালার পাশাপাশি লন্ডনের একজন বিশপ, একজন ব্রিটিশ মুসলিম মনোচিকিৎসক, একজন তুর্কি শিক্ষাবিদসহ আরও কয়েকজন এই পুরস্কার পেয়েছেন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল।