সাহায্য না দিলে পাকিস্তান অস্থিতিশীল হয়ে পড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিনেটর জন কেরি বলেছেন, অস্থিতিশীলতা এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে বন্যাবিধ্বস্ত পাকিস্তানের জন্য আরও বেশি আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন।গতকাল সোমবার ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে জন কেরি লিখেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রতি তাদের দায়িত্ব পালন করছে না। পাকিস্তানে বন্যায় এক হাজার ছয় শয়ের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ৬০ লাখ মানুষ।সিনেটর কেরি লিখেছেন, ‘গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর ভিত্তি করে স্থিতিশীল এবং নিরাপদ পাকিস্তান আমরা সবাই চাই। মৌলবাদ এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই দুর্যোগের মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে হবে।’কেরি-লুগার-বারম্যান সাহায্য প্যাকেজের অন্যতম পৃষ্ঠপোষক সিনেটর কেরি। এই প্যাকেজের আওতায় আগামী পাঁচ বছরে পাকিস্তানকে প্রায় সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার বেসামরিক উন্নয়ন সাহায্য দেওয়া হবে। এএফপি, রয়টার্স।