প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আলোচিত ব্যবসায়ী সুব্রত রায় সাহারাকে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সাহারা গ্রুপ। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জামানত ফেরত দেওয়ার জন্য তাঁকে সম্পদ বিক্রির সুযোগ দিতে এ আবেদন জানানো হয়েছে। আদালত তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি। সাহারা গ্রুপের দুই প্রতিষ্ঠান সাহারা রিয়েল এস্টেট ও সাহারা হাউজিং প্রায় তিন কোটি ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে ২৪ হাজার কোটি রুপি সংগ্রহ করেছে। সুপ্রিম কোর্ট ২০১২ সালের ৩১ আগস্ট ওই লেনদেনকে অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে ওই অর্থ বিনিয়োগকারীদের ফেরত দিতে বলা হয়। টাইমস অব ইন্ডিয়া।