সাহারার হিসাব জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় শিল্পগোষ্ঠী সাহারা গ্রুপের দুটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে সে দেশের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড। লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করা অর্থ ফেরত দিতে আদালতের আদেশ পালনে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। গত বছরের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে সাহারার অর্থ সংগ্রহকে অবৈধ ঘোষণা করেন এবং ১৫ শতাংশ সুদসহ বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। এএফপি।