সাড়ে আট লাখ শরণার্থী ইউরোপে ঢুকবে: জাতিসংঘ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি ও আগামী বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় সাড়ে আট লাখ শরণার্থী ইউরোপে পাড়ি জমাবে বলে জানিয়েছে জাতিসংঘ।
আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই বর্ধিত শরণার্থীদের জন্য ইউরোপের দেশগুলোর অভিবাসননীতি আরও শিথিল করার আহ্বান জানিয়েছে।
ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয়, শরণার্থীদের অধিকাংশই সিরিয়ার। দেশটিতে যুদ্ধ চলার কারণে অনেকেই দেশ ছেড়ে সাগরপথে ইউরোপে রওনা হচ্ছে। কয়েক শ শরণার্থীর ইতিমধ্যে সাগরে ডুবে মৃত্যু হয়েছে। এ ছাড়া সাহায্য কর্মসূচিতে ঘাটতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
ইউএনএইচসিআরের তথ্যে আরও জানানো হয়, ২০১৫ সালে অন্তত চার লাখ শরণার্থী ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাবে। আগামী বছর এ সংখ্যাটি সাড়ে আট লাখের বেশি হতে পারে। এ বছর ইতিমধ্যে তিন লাখ ৬৬ হাজার শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে।