সাড়ে পাঁচ হাজার বছরের পুরোনো জুতার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সময়ের ব্যবধানেও যে ফ্যাশনের খুব বেশি পরিবর্তন হয় না তার প্রমাণ আর্মেনিয়া সীমান্ত থেকে সম্প্রতি উদ্ধার করা একটি জুতা। বলা হচ্ছে, জুতাটির বয়স প্রায় সাড়ে পাঁচ হাজার বছর এবং এটিই সবচেয়ে প্রাচীন জুতা। তবে অবাক করার বিষয় হলো, মাত্র ৫০ বছর আগেও আয়ারল্যান্ডে একই ডিজাইনের জুতা ব্যবহূত হতো।আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব কর্কের একটি প্রত্নতাত্ত্বিক গবেষক দল আর্মেনিয়া-ইরান সীমান্তের একটি গুহা থেকে সম্প্রতি জুতাটি উদ্ধার করেছে। জুতাটি গরুর চামড়া দিয়ে তৈরি। পড়ে ছিল ভেড়ার গোবরের স্তরের নিচে। সম্ভবত এ কারণে বা শুষ্ক আবহাওয়ার কারণে জুতাটি মোটেও নষ্ট হয়নি।গবেষক দলের প্রধান রন পিনহাসি বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ১৯৫০-এর দশকে পশ্চিম আয়ারল্যান্ডের আরান দ্বীপের মানুষ পাম্পুটিস নামের এক ধরনের জুতা পরত। খুঁজে পাওয়া প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরোনো জুতাটির সঙ্গে পাম্পুটিসের দারুণ মিল আছে।পিনহাসি আরও বলেন, সবচেয়ে বড় মিল তৈরির পদ্ধতি এবং ডিজাইনের দিক দিয়ে। এর অর্থ এই যে কয়েক হাজার বছর ধরে একটি বিস্তৃত অঞ্চলজুড়ে একই রকম জুতা মানুষ ব্যবহার করেছে। এএফপি।