সাড়ে ৩১ কোটি ডলার নিয়ে চম্পট চীনের কমিউনিস্ট নেতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের ফেংচেং শহরের একজন শীর্ষস্থানীয় কমিউনিস্ট নেতা সরকারি তহবিলের সাড়ে ৩১ কোটি ডলার তছরুপ করে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। ওই কর্মকর্তার নাম ওয়াং গুয়াকিয়াং। তিনি ছিলেন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ফেংচেং শহরের সেক্রেটারি। গতকাল বুধবার চীনের পিপলস ডেইলির এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়। খবরে বলা হয়, ওয়াং গত এপ্রিলে স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। স্থানীয় কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ওয়াংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছিল। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে পার্টির ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এর বেশি আর কিছু জানাননি কর্মকর্তারা। বিবিসি।