প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের রাজা জোয়ান কার্লোস (৭৬) সিংহাসন ছেড়ে দিচ্ছেন৷ তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রাউন প্রিন্স ফিলিপ (৪৫)৷ ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন৷ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় গতকাল সোমবার এ কথা জানিয়েছেন৷ স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর ১৯৭৫ সালে সিংহাসনে আরোহণ করেন কার্লোস৷ দীর্ঘ শাসনকালে বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজা হিসেবে সুখ্যাতি পেয়েছেন তিনি৷ কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বহু মানুষ তাঁর ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন৷ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, তাঁর দায়িত্ব ছেড়ে দেওয়ার এটাই যথাযথ সময়৷’ বিবিসি৷