সিংহাসনে রানির ৬০ বছর, নতুন সাজে লন্ডন টাওয়ার ব্রিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের রাজসিংহাসন আরোহণের ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী উৎসব আজ ১ জুন থেকে লন্ডনে শুরু হচ্ছে। বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি নিত্য ব্যবহার্য পণ্য, খাবারদাবারেও উৎসবের রং লেগেছে। হীরকজয়ন্তী ও আসন্ন লন্ডন অলিম্পিক উপলক্ষে বদলে গেছে রাতের লন্ডন টাওয়ার ব্রিজের দৃশ্যপট। লাল, গাঢ় নীল আর সাদা আলোর দ্যোতনায় টাওয়ার ব্রিজটিকে আগামী ২৫ বছর এমন রূপেই দেখতে পাবে বিশ্ববাসী। আগামী রোববার দুপুরে হাজার নৌকার বহর নিয়ে টেমস নদীতে সাত মাইল দীর্ঘ রাজকীয় নৌযাত্রায় অংশ নেবেন রানি এলিজাবেথ। সঙ্গে থাকবেন রাজপরিবারের সদস্যরা।