প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। ভারত চীনের সঙ্গে ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধে পরাজিত হলে চীনের ভূখণ্ডে নজরদারি চালানোর জন্য নেহরু সিআইএকে ওই অনুমতি দেন।
তথ্য অধিকার আইনের আওতায় সিআইএর কাছ থেকে পাওয়া ৪০০ পৃষ্ঠার নথির বরাত দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা মহাফেজখানা (এনএসএ) গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। ১৯৬২ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু চীনের সীমান্ত এলাকায় নজরদারির জন্য সিআইএর ইউ-২ গোয়েন্দা বিমানকে ওডিশা প্রদেশের চরবটিয়া বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেন। পিটিআই।