সিআইএর গোপন তৎপরতা কেন্দ্র ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজি শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন তৎপরতা কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছিল। যুক্তরাষ্ট্রেরওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।গত ১১ সেপ্টেম্বর বেনগাজির মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চারজন মার্কিন কর্মকর্তা নিহত হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ব্যাপক চাপের মুখে পড়ে।প্রতিবেদনে বলা হয়, হামলার পর বেনগাজি থেকে যে ৩০ জন মার্কিন কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়, তাঁদের মধ্যে মাত্র সাতজন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জন্য কাজ করতেন। এমনকি হামলায় নিহত টাইরোন উডস এবং গ্লেন ডোহার্টি নামের দুই মার্কিন নাগরিক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন না। ছিলেন সিআইয়ের কর্মকর্তা। নিহত ব্যক্তিদের মরদেহ যুক্তরাষ্ট্রে নেওয়ার পর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সিআইএর পরিচালক ডেভিড পেট্রাউসের অনুপস্থিতি ছিল রীতি-বহির্ভূত।পত্রিকাটি আরও জানায়, বেনগাজির ওই কূটনৈতিক দপ্তরের পাশেই অপর একটি ভবনে সিআইএর গোপন কার্যক্রম পরিচালিত হতো। মার্কিন কর্মকর্তারা প্রাথমিক হামলার পর ওই ভবনে আশ্রয় নেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সিআইএর মধ্যে যোগাযোগে ঘাটতির ফলেই নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হয়েছিল। হামলার এক দিন পর লিবিয়ার নিরাপত্তাবাহিনী সিআইএর নির্দেশে ওই ভবনে গিয়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র ও অন্যান্য সামগ্রী ধ্বংস করে।লিবিয়ার পার্লামেন্ট অবরুদ্ধ: লিবিয়ার পার্লামেন্ট ভবন এলাকায় বন্দুকধারী সেনাসদস্যরা গত বুধবার রাত থেকে অবরুদ্ধ করে রাখেন। তাঁরা মন্ত্রিসভার কয়েকজন সদস্যের অপসারণ দাবি করেন। ওই মন্ত্রীরা মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বাধীন সরকারে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।লিবিয়ায় শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এলেও অস্থিতিশীলতা কাটেনি। প্রধানমন্ত্রী আলি জিদান তাঁর পছন্দের মন্ত্রীদের জন্য পার্লামেন্টের সমর্থন পেয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভায় দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের রাখা হয়েছে। এএফপি ও বিবিসি।