সিআইএর প্রধান হলেন জন ব্রেনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জন ব্রেনান। যুক্তরাষ্ট্রের সিনেট গত বৃহস্পতিবার তাঁর নির্বাচিত হওয়ার বিষয়টি অনুমোদন করেছে। নতুন প্রধান জন ব্রেনান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সন্ত্রাস দমনবিষয়ক উপদেষ্টা ছিলেন। বিদেশে ড্রোন হামলার তত্ত্বাবধানেও তিনি প্রেসিডেন্টকে সহায়তা করতেন। তিনি সিআইএর প্রধান নির্বাচিত হওয়ার জন্য আইনসভার যথেষ্ট ভোট পান। ৬৪ ভোটে তিনি ওই পদে নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে ৩৪টি ভোট পড়ে। প্রেসিডেন্ট ওবামা একটি বিবৃতিতে বলেন, গোয়েন্দা সংস্থায় ব্রেনানের কাজ করার ২৫ বছরের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে, এজেন্সির অসাধারণ নারী-পুরুষেরা তাঁদেরই একজনের নেতৃত্বে পরিচালিত হবেন। বিবিসি।