সিআইএর সেই এজেন্ট ব্রিটিশ নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রগামী বিমানে অন্তর্বাস বোমা হামলা চালাতে যাওয়া আল-কায়েদার সেই কথিত জঙ্গি সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। খবর অনুযায়ী, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট ওই ব্যক্তি আসলে আরব বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।সৌদি গোয়েন্দা সংস্থার সহায়তায় সিআইএই তাঁকে ইয়েমেনভিত্তিক আল-কায়েদা সংগঠনের অভ্যন্তরে ঢুকিয়ে দেয়। পরে আল-কায়েদা তাঁকে যুক্তরাষ্ট্রগামী বিমান উড়িয়ে দেওয়ার দায়িত্ব দেয়। কিন্তু তিনি ইয়েমেন ত্যাগ করে সিআইএর কাছে অন্তর্বাস বোমা হস্তান্তর করেন।পশ্চিমা পাসপোর্টধারী নাগরিকদের হত্যার প্রবণতা আল-কায়েদা জঙ্গিদের মধ্যে দীর্ঘদিন ধরে লক্ষ করা গেছে। তবে যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, ওই বোমা মানুষের জানমালের জন্য হুমকি নয়।আল-কায়েদা ও সিআইএর ওই এজেন্টের নাগরিকত্বের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। তবে এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাও তাঁকে আল-কায়েদা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সহায়তা দেয়। এ প্রসঙ্গে বিবিসির ওয়াশিংটন প্রতিনিধি পল অ্যাডামস বলেন, গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত একে অপরের কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে মুখ খোলে না।যুক্তরাষ্ট্র জানায়, যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে আল-কায়েদা জঙ্গিদের হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে তাদের গোয়েন্দা সংস্থা। বিবিসি।