সিক্রেট সার্ভিস সদস্যরা ২০ নারীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিক্রেট সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের যৌন কেলেঙ্কারির ঘটনায় অন্তত ২০ জন নারীর সম্পৃক্ততা পাওয়া গেছে। কলম্বিয়ার কার্টাজেনা শহরের হোটেলটিতে সেই রাতে সিক্রেট ও সেনাসদস্যরা ২০ জন নারীকে (যৌনকর্মী) নিয়ে যান। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের ১১ জন ও সেনাবাহিনীর পাঁচ সদস্যকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার পাশাপাশি ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।অভিযুক্তরা ‘সামিট অব দ্য আমেরিকাস’ সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী অগ্রবর্তী নিরাপত্তা দলের সদস্য ছিলেন। ওই সম্মেলনে উত্তর, দক্ষিণ, মধ্য আমেরিকাসহ ক্যারিবীয় দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেন। বিবিসি।