সিগারেটের মোড়কে স্বাস্থ্য সতর্কতা উল্লেখে বাধ্য করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সিগারেটের মোড়কে স্বাস্থ্য-সতর্কতার চিত্র সংযোজনে তামাক প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা যাবে না। ওয়াশিংটনের একটি আপিল আদালত এই আদেশ জারি করেছেন। আদালত আদেশে বলেছেন, মোড়কে গ্রাফিক স্বাস্থ্য সতর্কতা উল্লেখসংক্রান্ত সরকারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা ক্ষুণ্ন করেছে।এর আগে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ধূমপানের বিপদ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে মৃত ও রোগাক্রান্ত ধূমপায়ীদের নয়টি ছবি মোড়কে সংযোজনের চেষ্টা চালায়। বিবিসি।