সিঙ্গাপুরে বিমানের জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় গতকাল সোমবার ইন্দোনেশিয়াগামী ক্যাথে প্যাসিফিকের একটি বিমান সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দরের কর্মকর্তারা এ কথা জানান।ক্যাথে প্যাসিফিক জানায়, এয়ারবাস এ৩৩০-৩০০ বিমানটিতে যাত্রী ছিল ১৩৬ জন। তাদের কেউ আহত হয়নি।চাঙ্গি বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরের কর্মীরা বিমানের একটি ইঞ্জিনের আগুন নিভিয়ে ফেলেন। চাঙ্গি বিমানবন্দর থেকে জাকার্তার উদ্দেশে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই ইঞ্জিনে আগুন ধরে। এএফপি।