সিঙ্গাপুরে সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় গত রোববার বাসের ধাক্কায় এক ভারতীয় নাগরিক (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ বিদেশি শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেন। এমনকি একটি অ্যাম্বুলেন্সও পুড়িয়ে দেন। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৮ জন আহত হন। এ ঘটনায় দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পুলিশ কমিশনার এনজি জু হি বলেন, গত ৩০ বছরের মধ্যে সিঙ্গাপুরে এমন সহিংস বিক্ষোভ আর হয়নি। বিবিসি।