সিঙ্গাপুরের চিকিৎসক সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চাঞ্চল্যকর গণধর্ষণ ও হত্যা মামলায় সিঙ্গাপুরের একজন চিকিৎসক গতকাল সোমবার ভিডিও সংযোগের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। সংশ্লিষ্ট আইনজীবী ভি কে আনন্দ এ খবর জানিয়েছেন। গণধর্ষণ ও মারাত্মক জখমের শিকার হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ওই ছাত্রীর (২৩) মরদেহের ময়নাতদন্ত করেছিলেন ওই চিকিৎসক। বহুল আলোচিত মামলাটির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে সংবাদ প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নয়াদিল্লির একটি ‘দ্রুত বিচার’ আদালতে বর্তমানে ওই বিচার-প্রক্রিয়া চলছে। আইনজীবীরা জানান, ধর্ষণের শিকার তরুণীর মৃত্যু ইচ্ছাকৃত ছিল কি না, তা নিশ্চিত হতে তাঁর মরদেহের ময়নাতদন্ত-সম্পর্কিত সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিদ্যার (ফিজিওথেরাপি) ওই ছাত্রী বাড়ি ফেরার পথে নয়াদিল্লিতে চলন্ত বাসে বর্বর নির্যাতনের শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। গণধর্ষণ ও মারাত্মক জখমের ওই ঘটনায় দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এএফপি।