সিঙ্গুরে এবার মমতার বিরুদ্ধে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সিঙ্গুরে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়া এবং ওই এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র করা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছে।
সিঙ্গুরের জমি অধিগ্রহণবিরোধী আন্দোলনকে হাতিয়ার করে ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় এসেছিলেন মমতা। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, টাটাকে দেওয়া ৯৯৭ একরের মধ্যে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেবেন।
কিন্তু ক্ষমতায় আসার প্রায় আড়াই বছর পার হয়ে গেলেও সেই জমি ফিরিয়ে দিতে পারেনি মমতার সরকার। সেই জমি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে।