সিঙ্গুরের জমি নিয়ে রাজ্য সরকারের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটার জন্য জমি অধিগ্রহণ মামলায় রাজ্য সরকারের পরাজয়ের পর এবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। সিঙ্গুরে টাটা মোটরসকে ন্যানো গাড়ি কারখানা নির্মাণের জন্য লিজ দেওয়া ৯৯৭ একর জমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রতিশ্রুতিমতো চাষিদের ফিরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় একটি নতুন আইন পাস করে। সে আইনের বিরুদ্ধে টাটা মোটরস কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা করে।