সিডনি হারবার ব্রিজের ৮০ বছরে পদার্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সবচেয়ে আকর্ষণীয় ও শৈল্পিক স্থাপনা সিডনি হারবার ব্রিজ গতকাল সোমবার ৮০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে দেশটির শীর্ষস্থানীয় শিল্পীগোষ্ঠী সিডনি সিম্ফোনি অর্কেস্ট্রা সেতুর স্থানে এক অনবদ্য কনসার্টের আয়োজন করে।সিডনির ‘গ্র্যান্ড ওল্ড ডেম’ কিংবা ‘দ্য কোথ্যাঞ্জার’ নামে সুপরিচিত এই সেতু ১৯৩২ সালের ১৯ মার্চ যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। এটি সিডনি পোতাশ্রয়ের উত্তর ও দক্ষিণ তীরকে যুক্ত করেছে। ১১৪৯ মিটার স্প্যানের (ধনুকাকৃতি খিলানের স্তম্ভ) সমন্বয়ে গড়া অতি-উচ্চাভিলাষী এই প্রকল্পটি সম্পন্ন হতে সময় ব্যয় হয় আট বছর। আর এটি নির্মাণ করতে গিয়ে ১৬ জনকে প্রাণ দিতে হয়েছে বলেও কথিত আছে।সিডনি সিম্ফোনি অর্কেস্ট্রার একদল চৌকস সদস্য ১৩৪ মিটার উঁচু এই সেতুর শীর্ষে উঠে জনপ্রিয় গানের মূর্ছনা ছড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মাতিয়ে তোলেন। তাঁদের এই নৈপুণ্য কেবল আমন্ত্রিত স্বল্পসংখ্যক অতিথিই উপভোগের সুযোগ পান। এএফপি।