সিডনিতে উষ্ণতম দিনের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনি শহরে গতকাল শুক্রবার নগরের উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। এদিন সেখানকার তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। দাবানলের কারণেই এমন উষ্ণতার সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।স্থানীয় সময় গতকাল বেলা দুইটা ৫৫ মিনিটে (গ্রিনিচ সময় একটা ৫৫ মিনিট) সিডনির অবজারভেটরি হিল এলাকায় তাপমাত্রা পরিমাপ করা হয় ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বৃহত্তর সিডনির কিছু এলাকায়ও এ ধরনের অস্বাভাবিক তাপমাত্রা ধরা পড়ে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিমের পেনরিথ এলাকায়। এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ দশমিক ৫ ডিগ্রি।এদিকে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় অগ্নিনির্বাপণ দলের কর্মীরা বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিক্টোরিয়ার পূর্বাঞ্চলীয় ছোট শহর লিকোলাতে এরই মধ্যে ৪৪ হাজার ৫০০ হেক্টর জমি দাবানলে পুড়ে গেছে।অস্ট্রেলিয়ায় প্রতিবছর তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাবানলও দেখা যায়। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে দাবানলে কেবল এক দিনেই মারা যান ১৭৩ জন। দেশটিতে দিনটি ‘ব্লাক স্যাটারডে’ হিসেবে পরিচিত। বিবিসি।