সিডনিতে জিম্মি নাটকের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডনি শহরের লিন্ডট চকলেট ক্যাফের ভেতর থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন চিকিৎসাকর্মীরা। ছবি: এএফপি
সিডনি শহরের লিন্ডট চকলেট ক্যাফের ভেতর থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন চিকিৎসাকর্মীরা। ছবি: এএফপি

অবশেষে অস্ট্রেলিয়ার সিডনির জিম্মি নাটকের অবসান হয়েছে। ভারী অস্ত্রসজ্জিত পুলিশ লিন্ডট চকলেট ক্যাফেতে অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করেছে। বিবিসি এ খবর জানিয়েছে। 

সংবাদমাধ্যমগুলো বলেছে, ক্যাফের ভেতর বিকট শব্দ হওয়ার ও জোরালো আলোর ঝলকানি দেখা দেওয়ার পর পুলিশ ভারী অস্ত্র নিয়ে অভিযান চালায়। কিছুক্ষণ পর উদ্ধারকর্মীদের আহত

জিম্মিদের স্ট্রেচারে করে ক্যাফে থেকে বের হতে দেখা যায়। তবে জিম্মি ঘটনার নায়ক সেই অস্ত্রধারীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।
অভিযানের আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ক্যাফের ভেতর অস্ত্রের মুখে কিছু মানুষকে আটকে রাখা বন্দুকধারী ব্যক্তি ইরান থেকে আসা একজন শরণার্থী।
পুলিশ জানিয়েছে, মান হারুন মনিস নামের ওই ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। বর্তমানে তিনি জামিনে আছেন।

আজ সোমবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, ইরানের এই শরণার্থী রাজনৈতিক আশ্রয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তাঁর সাবেক এক আইনজীবী ওই ব্যক্তিকে ‘একঘরে ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।