সিডনিতে ৫০ কোটি ডলারের মাদক জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার পুলিশ হংকংভিত্তিক একটি মাদক চক্র ভেঙে দিয়েছে। তাদের কাছ থেকে ৫০ কোটি মার্কিন ডলারের মাদক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হংকংয়ের চার ও অস্ট্রেলিয়ার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত সোমবার সিডনিতে অভিযান চালিয়ে ৩০৬ কেজি ক্রিস্টল মেথামফেটামিন (‘আইস’ হিসেবেও পরিচিত) ও ২৫২ কেজি হেরোইন আটক করা হয়। যার পরিমাণ প্রায় আধা টন। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) এক বিবৃতিতে বলেছে, পরিমাণের দিক দিয়ে এটাই আইসের সবচেয়ে বড় চালান আটক আর হেরোইনের ক্ষেত্রে তৃতীয়। বিবিসি।