সিনাইয়ে সহিংসতা সেনাসহ নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সিনাই উপদ্বীপে গত সোমবার সহিংসতায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল সেনাবাহিনী। বির আল-আবেদ শহরে সেনাসদস্য ও মুরসি-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং একজন সেনাসহ ১০ জন আহত হয়। এ ছাড়া রকেটচালিত গ্রেনেড হামলায় এক সেনা নিহত ও দুজন আহত হয়। সুয়েজ খালের কাছে গুলিতে আরেক সেনা নিহত হন। এএফপি।