সিপিআইএমের সাবেক সাংসদসহ তিন নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের তমলুকের সাবেক সাংসদ প্রভাবশালী সিপিআইএমের নেতা লক্ষ্মণ শেঠকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ মুম্বাইয়ের চেম্বুর এলাকায় একটি গেস্টহাউস থেকে তাঁকে গ্রেপ্তার করে। সিপিআইএমের আরও দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন পাঁশকুড়া-পূর্ব কেন্দ্রের সাবেক বিধায়ক অমিয় সাহু ও সিপিআইএমের নন্দীগ্রাম জোনাল কমিটির সম্পাদক ও কৃষকসভার জেলা সভাপতি অশোক গুড়িয়া।