প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে সহায়তা করা। গতকাল শনিবার দিনব্যাপী কেরালায় ঝটিকা সফরের শুরুতে রাহুল গান্ধী সেখানকার মূল বিরোধী দল সিপিএমের সমালোচনা করে এ মন্তব্য করেন।
রাহুল গান্ধী তাঁর মন্তব্যের পক্ষে যুক্তি দেন, জাতীয় রাজনীতিতে সিপিএমের কোনো ভূমিকা নেই, তাই তাদের দেওয়া প্রতিটি ভোট প্রকারান্তরে বিজেপিকে সহায়তা করবে।
এর আগে রাহুল গান্ধী কর্ণাটক রাজ্যের সমুদ্র-তীরবর্তী শহর ম্যানগালোর থেকে হেলিকপ্টারযোগে কেরালা আসেন। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও প্রায় ১০ হাজার মানুষ রাহুলের জনসভায় উপস্থিত ছিলেন। জনসভায় আরও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমমেন চান্দি, দলের রাজ্যপ্রধান ভি এম সুধিরান, কাসারগোদে কংগ্রেসের লোকসভা প্রার্থী টি সিদ্দিকী প্রমুখ। হিন্দুস্তান টাইমস।