সিপিএমের কারও মুখ দেখে যাত্রা করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিএমের কারও মুখ দেখে যাত্রা না করার ‘পরামর্শ’ দিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস পার্টির নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বেরগুমে এক কর্মিসভায় গত রোববার তিনি এই পরামর্শ দেন। জ্যোতিপ্রিয় বলেন, ‘সকালে সিপিএমের কারও মুখ দেখে বের হবেন না। নইলে গাড়ি চাপা পড়ে মরবেন। ঘর থেকে শুভকাজের জন্য বের হওয়ার সময় তাঁদের কারও মুখ দেখলে সেদিন আর বের হবেন না। বের হলে সারাটা দিন বিষিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘সিপিএমকে ঘৃণা করতে শিখুন। ঘৃণা করুন। দলটির কারও পাশে বসে চাও খাবেন না। সিপিএম অসভ্য, বর্বর, গুন্ডা, চোর, চিটিংবাজদের দল।’এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিক সিপিএম সম্পর্কে কটূক্তি করে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।