সিপিএমের কার্যালয় নিলামে বিক্রি করে ঋণ আদায় করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের শাসনামলে রাজ্য সরকারের ঋণ করা অর্থ পরিশোধের জন্য সিপিএমের দলীয় কার্যালয় নিলামে বিক্রি করার দাবি তুলেছেন। তিনি বলেছেন, নিলামের অর্থ দিয়ে ঋণের টাকা আদায় করতে পারে কেন্দ্রীয় সরকার।গত শনিবার কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের এক সমাবেশে মমতা এই দাবি তোলেন। মমতা বলেন, ‘বামফ্রন্ট সরকার আমাদের মাথার ওপর দুই লাখ তিন হাজার কোটি রুপি ঋণ রেখে গেছে। এই ঋণের জন্য প্রতিবছর কেন্দ্রীয় সরকারকে ২৫ হাজার কোটি রুপি সুদ দিতে হয়।’ মমতা বলেন, ‘আমরা কেন সিপিএমের ঋণের দায় নেব? কেন্দ্রীয় সরকার সিপিএমের দলীয় কার্যালয় নিলামে বিক্রি করে ঋণের অর্থ নিয়ে যাক।’ মুখ্যমন্ত্রী বলেন, আয়কর, উৎপাদন শুল্ক, পরিষেবা কর ইত্যাদি খাত থেকে কেন্দ্রীয় সরকার প্রতিবছর রাজ্য থেকে প্রায় ৪০ হাজার কোটি রুপি নিয়েযায়। এই রাজস্ব থেকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ১৮ হাজার কোটি রুপি দেয়। বাকি ২২ হাজার কোটি রুপি কেন্দ্রীয় সরকারের হাতেই থেকে যায়।এই বিষয়টি তুলে ধরে মমতা বলেন, ‘আমরা কেন্দ্রীর সরকারের ভিক্ষা চাই না। আমাদের প্রাপ্য ২২ হাজার কোটি রুপি আমাদের দিয়ে দেওয়া হোক।’